× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছি না: সিইসি

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) অনেক বড় পরিসরের নির্বাচন। আমাদের এতো কর্মকর্তা নেই। এজন্য অন্য ডিপার্টমেন্টের লোকদের কাজে লাগাতে হচ্ছে। নিয়োগ করতে হচ্ছে রিটার্নিং কর্মকর্তা হিসেবে। তাদের ওপর আমাদের অতটা কর্তৃত্বও নেই। তাদের কাজ থেকে যে মাত্রায় সহযোগিতা চাই, কাঙ্ক্ষিত সে মাত্রার সহযোগিতা পাচ্ছি না।

সোমবার (২১ মার্চ) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ কথা বলেন।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, মঙ্গলবার (২২ মার্চ) ৭৩২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটসহ যাবতীয় মালামাল পৌঁছানো হয়েছে। প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যা ব, বিজিবি, আনাসরের বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে।

তিনি বলেন, একজন ভোটারের নিরাপত্তার জন্য প্রতি কেন্দ্রে ২০ জন ফোর্স থাকবে। র্যা ব, পুলিশ, বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবেও থাকবে। তাৎক্ষণিক বিচারের জন্য একজন করে বিচারিক ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

এ সময় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশে প্রথমবারের মতো ইউপিতে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এবার ছয় ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..