সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার না করার নির্দেশ

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সব প্রার্থীর নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহ্বান। নির্বাচন প্রশ্নবিদ্ধ এমন কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থা, ১০ জানুয়ারির আগে কোনো প্রকার প্রচারণা না চালানোর আহ্বান এবং  সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

শুক্রবার দুপুরে গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কার্যালয়ে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেন বিভিন্ন অভিযোগ নিয়ে সহযোগিতা চাওয়ায় তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস বায়তুল মোকাররম মসজিদে আসেন জুমার নামাজ আদায় করতে। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নগরপিতা নির্বাচিত হলে এখানকার মানুষের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। নগরবাসীর সেবক হিসেবে কাজ করব।

তিনি বলেন, নির্বাচিত হলে আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের সেবা করে যাব। শুক্রবার দুপুরে গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কার্যালয়ে বিভিন্ন অভিযোগ জানাতে যান বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচনের আগে যাতে কাউন্সিলর প্রার্থীদের গ্রেপ্তার বা হয়রানি না করা হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনের সহযোগিতা চান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।