× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

কাঁটাতার আলাদা করতে পারেনি ভালবাসাকে

admin
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার ও কোচাল সীমান্তে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মিলন মেলায় দেশের বিভিন্ন জায়গায় থেকে অসংখ্য মানুষ ভিড় জমায়। সীমান্তের কাঁটাতার আলাদা করতে পারেনি মানুষের ভালবাসাকে।

দুই দেশের মানুষের কিছু সময় কথা বলার সুযোগ করে দেয় বিজিবি ও বিএসএফ। মিলন মেলা উপলক্ষে কঠোর নিরাপত্তায় ছিল পুরো এলাকা।

সরেজমিনে দেখা গেছে, দুই দেশে বাস করা আত্মীয় স্বজনদের সাথে একটু দেখা, একটু কথা বলার জন্য নাড়ীর টানে, মায়ার বন্ধনে দুই দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা লাখো মানুষ। দেখা, কথা বলা হয় কিন্তু কেউ কাউকে ছুতে পারেনা। তবুও কাঁটাতার আলাদা করতে পারেনি ভালবাসাকে।

হরিপুরের নীপেন্দ্র নাথ বলেন, বোনের সাথে দেখা করতে এসেছিলাম। দেখাও হয়েছে। কিন্তু বোনকে আদর করতে পারিনি। তারপরও অনেক খুশি।

দিনাজপুরের রমনি বালা বলেন, মেয়ে ও জামাই ভারতে থাকে। তাদেরকে দেখতে মিলন মেলায় হাজির হই। অনেক খোজাখুজি করে তাদের সাথে দেখা ও কথা হয়।

মেলা কমিটির সভাপতি নগেন কুমার পাল জানান, প্রতি বছর দুই দেশের মিলন মেলার জন্যই পাথরকালী মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে বিজিবি-বিএসএসফ দুই দেশের মানুষদের সাক্ষাতের সুযোগ করে দেয়।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, মেলায় পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী ছিল। সুষ্ঠুভাবে মেলাটি সম্পন্ন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..