× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

desk

হিলি বন্দরে কাঁচা মরিচের কেজি ৩০ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
মরিচের দর পতন

বর্তমানে দেশের বাজারে দেশি কাঁচা মরিচের দাম কম হওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে লোকসান গুনতে হচ্ছে এ কারণেই কাঁচা মরিচ আমদানি বন্ধ করে দিয়েছেন হিলি বন্দরের ব্যবসায়ীরা। বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতারা বলেন, কয়েক দিন আগে কাঁচা মরিচের দাম ২৫০ টাকায় উঠেছিল। বর্তমানে দাম কমে ৩০ টাকায় নেমেছে।

হিলি বাজারে কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘কয়েক দিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ভালো হয়েছে। এতে মোকামগুলোতে কাঁচা মরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আগে শুধু বগুড়া থেকে কাঁচা মরিচ আসছিল। এখন নওগাঁসহ আশপাশের এলাকা থেকেও আসছে কাঁচা মরিচ। এতে বাজারে কাঁচা মরিচের সররবাহ অনেকটাই বেড়েছে গেছে। মোকামে আমরা যেমন কম দামে কাঁচা মরিচ কিনতে পারছি, তেমনি বাজারে কম দামে বিক্রিও করতে পারছি। দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় ভারত থেকে আমদানি বন্ধ থাকলেও এর প্রভাব পড়েনি এই বন্দরের বাজারে। ’

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারকরা বলেন, বর্তমানে দেশের বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম ৩০-৪০ টাকায় নেমে এসেছে। সেই হিসাবে দেশের চেয়ে ভারতের বাজারেই কাঁচা মরিচের দাম বেশি। এমন অবস্থায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে লোকসান গুনতে হবে। তাই লোকসান থেকে বাঁচতে গত বৃহস্পতিবার থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ রাখা হয়েছে।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছে ছয় লাখ ৪২ হাজার টন ৯৭৫ কেজি।


এ ক্যটাগরির আরো খবর..