× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

কাঁচা চামড়া সংরক্ষণের প্রকল্প গ্রহণের নির্দেশ শিল্পমন্ত্রীর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

কোরবানির মৌসুম-সহ বছরজুড়ে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন জেলায় গোডাউন স্থাপন করা হবে। এ লক্ষ্যে দ্রুত প্রকল্প গ্রহণের নির্দেশ প্রদান করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে গৃহীত প্রকল্পসমূহের আগস্ট ২০১৯ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ নির্দেশ দেন। শিল্প সচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শিল্পমন্ত্রী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করার জন্য বিসিককে পরামর্শ প্রদান করেন।

তিনি বলেন, বাস্তবায়নের অভিজ্ঞতা আছে এমন প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ দিতে হবে। জমি অধিগ্রহণের কারণে কোনো প্রকল্পের কাজ যাতে দেরি না হয় সে বিষয়ে সচেতন থাকার জন্য তিনি প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন। এছাড়া রাসায়নিক পণ্য সংরক্ষণের জন্য ৩টি রাসায়নিক গুদাম নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন ১৪টি চিনিকলের জন্য বর্জ্য শোধনাগার প্রকল্প নির্মাণের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। চিনিকলসমূহকে লাভজনক করতে বহুমুখী পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। প্র্রতিমন্ত্রী এ সময় একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পরিকল্পনা শিল্প মন্ত্রণালয় অনুবিভাগ গঠনের নির্দেশনা প্রদান করেন।

সভায় জানানো হয়, অত্যন্ত সম্ভাবনাময় চামড়া শিল্পের উন্নয়নে ৫০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। সাভারে চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্ল্যান্ট বা সিইটিপির কাজ এ বছরের অক্টোবর মধ্যে শেষ হবে। কঠিন বর্জ্যরে জন্য ডাম্পিং নির্মাণের ডিজাইনের কাজ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..