× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি 

কলেজের কক্ষে বসে রাতভর ইয়াবা সেবন করলো চোর,পালাতে গিয়ে ধরা

ACP
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মাদারীপুরের ডাসারে সরকারি মহাবিদ্যালয় কলেজের আইসিটি কক্ষে রাতভর দুই চোর ইয়াবা সেবন করে।ভোর রাতে চুরি করে পালিয়ে যাওয়ার  সময় সোহান বেপারী(২৪) নামে এক চোরকে ধাওয়া করে আটক করে কলেজের নিরাপত্তা প্রহরী ও স্থানীয়রা।এসময় তার সহযোগী মাসুদ রানা(২৪) দৌড়ে পালিয়ে যায়।এসময়তার কাছ থেকে চারটি কম্পিউটার ও দুটি কি-বোর্ড ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার(২৯ এপ্রিল) ভোরে উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয় কলেজে এ চুরির ঘটনা ঘটে।
আটককৃত সোহান বেপারী বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বয়সা গ্রামের দুলাল বেপারীর ছেলে। তার সঙ্গে থাকা সহযোগী মাসুম হাওলাদার একই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও কলেজ সূত্রে জানাগেছে, মঙ্গলবার গভীর রাতে ওই দুই যুবক কলেজের আইসিটি ল্যাবে প্রবেশ করে প্রথমে ইয়াবা সেবন করে।পরে ভোর রাতে কম্পিউটার ও ল্যাপটপ চুরি করে নিয়ে কলেজের পূর্ব দিকের ধানক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ার সময় কলেজের নিরাপত্তা প্রহরী টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময়  স্থানীয়দের সহায়তায় সোহান বেপারীকে আটক করতে সক্ষম হন।
কলেজের বাংলা বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ” রাতভর কলেজের কক্ষে  বসে ইয়াবা সেবন করে দুই চোর।সকালে ল্যাপটপ নিয়ে পালানোর সময় একজনকে আটক করা গেছে।কলেজের রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনায়  সঙ্গে জড়িত চক্রের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান,এলাকায় উদ্বেগজনক হারে মাদক বেড়ে গেছে।মাদকের টাকা সংগ্রহ করতে একটি সংঘবদ্ধ চোর চক্র প্রতিনিয়ত এলাকায় চুরির ঘটনা ঘটিয়ে চলছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান,”আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।চুরির ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..