× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

কর্মস্থলের ফেসবুক আসছে শীর্ঘই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কাজের সময় ফেসবুক ব্যবহারে এখন থেকে হয়তো কোনো বিধি নিষেধ থাকবে না। কেননা, খুব শিগগিরই ফেসবুক চালু করতে যাচ্ছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’। ফলে অফিসের কর্তাব্যক্তিরাই নিজে থেকে আপনাকে ফেসবুক ব্যবহার করতে বলবে।

বিভিন্ন অফিসে কর্মচারীদের মধ্যে যোগাযোগ সুদৃঢ় করতে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুব তাড়াতাড়ি নিয়ে আসছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’।

নির্দিষ্টভাবে শুধু মাত্র বিভিন্ন অফিসের জন্যই আসছে ফেসবুকের এই নয়া অ্যাপ্লিকেশন। ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’-এ থাকছে মেসেঞ্জারের কায়দায় ‘ওয়ার্ক চ্যাট’-ও। সহকর্মীরা গ্রুপ চ্যাটের সঙ্গেই  একজন আর এক জনের সঙ্গেও চ্যাট করতে পারবেন। থাকবে ফটো শেয়ারিং, ভিডিও কলের সুবিধাও। শেয়ার করা যাবে ডকুমেন্টস, ডিসকাশন, ইভেন্টস ও প্রজেক্টের খুঁটিনাটি।

ফেসবুক জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ চালু হওয়ার আগে ৩০০টি সংস্থা ইতিমধ্যেই এই অ্যাপ্লিকেশনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে দিয়েছে।

গুগল প্লে স্টোরে চলে এসেছে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’। আইওএস-এ মিলবে কিছু দিনের মধ্যেই। এই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য কর্মচারীদের জন্য নয়া অ্যাকাউন্ট খুলে দেবে বিভিন্ন সংস্থাই। ইউসাররা চাইলে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সঙ্গে ওয়ার্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..