× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

কর্মকর্তার বিরুদ্ধে কীটনাশক লাইসেন্স নবায়নে ঘুষ গ্রহণের অভিযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। কীটনাশক লাইসেন্স ও নবায়ন করতে গেলে তিনি ঘুষ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কর্মকর্তার কারনে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ  এখন অতিষ্ঠ হয়ে উঠেছে।

অভিযোগে জানাগেছে, কীটনাশকের লাইসেন্স নবায়ন করতে সরকারি খচর হয় ২শ টাকা। আর ভ্যাট লাগে ১৬ শতাংশ। অর্থাৎ ৩২ টাকা। সবমিলিয়ে খরচ হয় ২৩২ টাকা। এছাড়া নতুন কীটনাশকের লাইসেন্স করতে লাগে ৩৪৮ টাকা। কিন্তু সরকারি এ নিয়মনীতি উপেক্ষা করে উপজেলা কৃষি অফিস থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

বেজপাড়া গ্রামের বাবুল আক্তার জানান, সম্প্রতি তিনি কীটনাশকের লাইসেন্স নবায়ন করতে উপজেলা কৃষি অফিসে যান। এ সময় তিনি ২৩২ টাকার পরিবর্তে তার কাছে থেকে ৮শ টাকা আদায় করেন। কোন রশিদ ও তাকে দেয়া হয়নি। অতিরিক্ত টাকা ৫৬৮ টাকা ঘুষ হিসেবে আদায় করছেন তিনি। আর নতুন কীটনাশক লাইসেন্স করতে গেলে তাদের কাছ থেকে ১ হাজার থেকে ১১শ টাকা করে হাতিয়ে নেয়া হচ্ছে।

এভাবে প্রতিদিন অনেক ব্যক্তির কাছ থেকে কীটনাশক লাইসেন্সের নবায়ন ও নতুন লাইসেন্স প্রদানের সময় অতিরিক্ত টাকা ঘুষ হিসেবে নিচ্ছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, আমি তো বেশি টাকা নেয়নি। ছুটিতে বাড়িতে আছি পরে কথা হবে।


এ ক্যটাগরির আরো খবর..