× Banner
সর্বশেষ
বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

করোনায়লদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১০ জনের মৃত্যু

Dutta
হালনাগাদ: বুধবার, ১৪ জুলাই, ২০২১
করোনা শনাক্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫২ জনে।

নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০ টি, জিন এক্সপার্ট ৫০টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪৪৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৪ হাজার ৮১০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৪৯০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

এছাড়া ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১০ জনের মধ্যে পুরুষ ১৩১ জন এবং ৭৯ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন।

মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১০৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..