আজকে আরেক সম্মুখযোদ্ধা নিয়ে এপর্যন্ত করোনায় ৪৩ চিকিৎসকের মৃত্যু

আজকে আরেক সম্মুখযোদ্ধা নিয়ে এপর্যন্ত করোনায় ৪৩ চিকিৎসকের মৃত্যু

মহামারী করোনা পরিস্থিতিতে দেশের সংকটাপন্ন অবস্থায় যারা প্রতিনিয়ত মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকদের আরেকজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু। মারা যাওয়া চিকিৎসকের নাম ডা. বজলুর রহমান। তিনি হাসপাতালের জেনারেল সার্জন ছিলেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডা. বজলুর রহমানের ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। তার মরদেহ গাইবান্ধার জীগবাড়ির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. বজলুর রহমানকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন চিকিৎসক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।