× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

করোনায় আক্রান্ত সদ্যোজাত ৩ শিশু

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২০

চীনে করোনায় আকান্ত হয়েছে  সদ্যোজাত  তিন শিশু। তবে চিকিৎসকরা মনে করছেন সম্ভবত তাদের মায়েদের শরীর থেকেই তাদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে।

‘জামা’ নামের এক জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও গর্ভবতী মহিলাদের শরীরেও কোভিড-১৯ সংক্রমণ দেখা গেছে। উহান শিশু হাসপাতালের একদল গবেষকদের দাবি, ১৯ জন‌ করোন‌া আক্রান্ত মায়েদের থেকে জন্ম নেওয়া সদ্যোজাত শিশুদের উপরে এই গবেষণা চালানো হয়েছে। এর আগে কোনও সমীক্ষায় সদ্যোজাতদের শরীরে সংক্রমণ নিয়ে তথ্য মেলেনি।

সব মিলিয়ে ৩৩টি করোনা আক্রান্ত মায়েদের থেকে জন্ম নেওয়া শিশুদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, তিনজন শিশুর শরীরে রয়েছে কোভিড-১৯ সংক্রমণ।

সমীক্ষা থেকে দেখা গেছে, সবচেয়ে সাধারণ যে উপসর্গটি দেখা গিয়েছে তা হল শ্বাসকষ্ট। সমীক্ষা থেকে আরও জানা গিয়েছে, ওই তিন শিশুই সিজারিয়ান পদ্ধতিতে জন্ম নেওয়া শিশু। কোনও শিশুরই জীবনহানি হয়নি।

গবেষকরা জানিয়েছেন, ডেলিভারির সময়ে সংক্রমণ নিয়ন্ত্রণের কড়া ব্যবস্থা নেওয়া হয়। মাতৃ ভ্রূণে থাকা অবস্থায় সংক্রমণ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তাঁরা।

গবেষকদের দাবি, ‘গর্ভবতী মহিলাদের স্ক্রিন করা সমস্যার এবং তাঁদের সংক্রমণ এড়াতে কঠিন পদ্ধতি অবলম্বন করাও মুশকিল। কঠিন সংক্রামিত মায়েদের কোয়ারান্টাইন করে রাখা এবং সদ্যোজাতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..