× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

করোনাভাইরাসটি এখনো বড় ধরনের হুমকি -বিশ্বস্বাস্থ্য

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
করোনাভাইরাসটি এখনো বড় ধরনের হুমকি

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসটি এখনো বড় ধরনের হুমকি। বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭০ হাজার মানুষ। এ হিসাবে গত ২৮ দিনে ৬৩ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ।

শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এতে বলা হয়, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৯ জন। বিশ্বের ১০৩টি দেশে করোনার সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড় ধরনের হুমকি।

কোভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।

উল্লেখ্য, গত চার সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশিটিতে এই সময়ে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৮৬ হাজার ২৮ জন। এরপরেই রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৩৬ জন।

এই সময়ে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৮৬৬, ইতালিতে ১৯ হাজার ৭৭৭ এবং সিঙ্গাপুরে ১৮ হাজার ১২৫ জন।

গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশিটিতে ৩২৮ জন মারা যান। রাশিয়ায় মারা যান ১৬৬, ইতালি ১৬৫ অস্ট্রেলিয়ায় ১৪৮ এবং ফিলিপাইনে ১৩৬ জন।

২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫ মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি।


এ ক্যটাগরির আরো খবর..