× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনাভাইরাস সতর্কতায় এ মাসেই জাপান থেকে ৭০ লাখ মাস্ক: স্বাস্থ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে, জাপান থেকে ৭০ লাখ মাস্ক আনতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ মাসেই এসব মাস্ক দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন থেকে আর কাউকে ফেরত আনা হবে না। কেউ আসতে চাইলে তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। যারা ছুটিতে চীনে গেছেন, এই মুহূর্তে তাদের আপাতত ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, ‘চীনাদের অন এরাইভাল ভিসা আপতত বন্ধ। চীন থেকে যারা ভিসা নিয়ে আসবে তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে। গত কয়েক দিনে সাড়ে ৭ হাজার চীনা নাগরিক এসেছে। তারা নিজ দায়িত্বে নিজেদের পর্যবেক্ষণে রয়েছেন।’

তিনি বলেন, দেশের কোথাও চীনা নাগরিক অসুস্থ হলে, সিভিল সার্জন বা স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। দেশে কেউ আক্রান্ত হলে, তাদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।

চীন থেকে ফেরত আনা ৩১২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্প থেকে ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..