× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

আসুন হাতে হাতে মিলিয়ে ভারতে করোনাভাইরাস ছড়িয়ে দেই -মুজিব মোহাম্মদ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২০

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছে বহুজাতিক আইটি কোম্পানি ইনফোসিসের এক কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম মুজিব মোহাম্মদ। তার বয়স ২৫ বছর।

মুজিব মোহাম্মদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, আসুন আমরা হাতে হাত মিলাই, বাইরে যাই, জনসমক্ষে হাঁচি দেই, (ভারতে) করোনাভাইরাস ছড়িয়ে দেই।

উগ্র নাশকতা মূলক পোস্ট দেওয়ার কারনে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে মুজিব মোহাম্মদকে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আইটি কোম্পানি ইনফোসিস জানিয়েছে যে, করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করার জন্য তাঁরা তাঁদের কর্মচারীকে বরখাস্ত করে দিয়েছে। ইনফোসিস নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জানিয়েছে যে, তাঁদের ওই কর্মচারী দ্বারা সোশ্যাল মিডিয়ায় এমন আপত্তিজনক পোস্ট নিয়মকে লঙ্ঘন করে।

ইনফোসিস ট্যুইট করে জানায় যে, কর্মচারী দ্বারা সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট নিয়ে তাঁদের তদন্ত শেষ হয়েছে। আর এরপর তাঁরা ওই কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাঁকে বরখাস্ত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..