× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

করোনা পরিস্থতিতে অনলাইনে ক্লাস নেবে বিশ্ববিদ্যালয় -শিক্ষামন্ত্রী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
অনলাইনে ক্লাস নেবে বিশ্ববিদ্যালয়

 প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের হার ক্রমাগত বাড়ার কারণে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাধ্য হয়েই ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তর কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় নিজেরা সিদ্ধান্ত নেবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সেখানে ক্লাসরুমে সশরীরে ক্লাস হবে না। তারা অনলাইনে ক্লাস নেবেন।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নতুন কারিকুলামের ওপর প্রণীত পাঠ্য পুস্তকের ওপর এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাঠের চিত্রের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়েছে। শিক্ষার্থীদের আপাতত দুই সপ্তাহ সশরীরে আসতে নিষেধ করেছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবো তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এখন অনলাইন বা অ্যাসাইনমেন্ট বা উভয়ে যতদূর সম্ভব আমরা করবো।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের দিক থেকে যেটা বলার সেটা হচ্ছে ক্লাসরুমে সশরীরে ক্লাস হবে না। অনলাইনে তারা যাবেন। তারা তাদের নিজস্ব পদ্ধতি অনুসরণ করবেন।

দীপু মনি বলেন, আবাসিক শিক্ষার্থী যারা আছেন তাদের এখন যেভাবে তারা ম্যানেজ করছেন, কেউ অসুস্থ হয়ে গেলে প্রয়োজনে আইসোলেশন সেন্টার, হাসপাতাল কিংবা অনেকেই নিজ নিজ বাড়ি চলে যাচ্ছেন। কিন্তু অনেক বেশি নজর রাখবেন স্বাস্থ্যবিধিটা যাতে ভালোভাবে মানা হয়।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা চায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকুক। শিক্ষার্থীদের ভালোলাগার একদমই কথা নয়। দীর্ঘ সময় বন্ধ থাকা কাম্য নয়। কিন্তু অতিমারির কারণে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..