× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

করোনা ভাইরাস নিয়ে দেশে উদ্ধেগ বাড়ছে -মেয়র আশরাফুল

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
করোনা নিয়ে উদ্ধেগ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, চীনজুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে।
কয়েকদিন ধরে নতুন এ ভাইরাস সারা বিশ্বের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে । তাই আমাদের সকলকে আগে নিজেকে নিজেই ভালবাসতে হবে। নিজেকে নিজে ভাল না বাসলে শরীরের যত্ন না নিলে এ সংক্রামক ব্যাধি ও আক্রমন করতে পারে। নিজের পাশাপাশি অন্যকেও সচেতন করে তুলতে হবে। আজ এ ভাইরাসের কারনে সারা পৃথিবীর সাথে সকল দেশের যাতায়াত প্রায় বন্ধের পথে। কথাগুলো বললেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক অনুষ্ঠানে মেয়র আশরাফুল আলম লিটন।
সোমবার বেলা ১১ টার সময় বেনাপোল শিশু বন্ধু ক্লাবের আয়োজনে বেনাপোল পৌর মেয়র করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্কুল গুলোতে পরিদর্শন করেন। এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মুলক বক্তব্য দেন। স্কুল গুলো হলো মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, বেনাপোল হাইস্কুল, রেসিডেন্সিয়াল প্রি- ক্যাডেড এন্ড হাইস্কুল, নবদিগন্ত প্রি-ক্যাডেড এন্ড হাইস্কুল।
এসব স্কুলে মেয়র লিটন সংক্ষিপ্ত বক্তব্য বলেন এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তো বটেই, হাঁচি কাশি থেকে বাতাসের মাধ্যমেও এ ভাইরাস ছড়াতে পারে। যুক্তরাষ্টের সেন্টার ফর ডিজিস কন্টোল আ্যান্ড প্রিভেনশন বলছে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানের সি-ফুড বাজারের সঙ্গে যুক্ত। ভাইরাসটি কোন প্রানী থেকে মানুষের মধ্যে স্থানান্তর হয়েছিল বলে ধারনা করা হচ্ছে। জানুয়ারী থেকে উহান বাজার বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও এ ভাইরাসকে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এর অর্থ মানুষ থেকে মনুষের মাঝে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। তিনি সকলকে পরিস্কার পরিচ্ছন্ন এবং বাড়ির আশে পাশের সকল সদস্যকে পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য স্কুলের ছেলে মেয়েদের নির্দেশনা দেন।
এরপর শিশু বন্ধু ক্লাবের সৌজন্য সকল স্কুলে একটি ভিডিও সচেতনতা মুলক করোনা ভাইরাস প্রতিরোধের ভিডিও প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, শিশু বন্ধু ক্লাবের উপদেষ্টা এমদাদুল হক বকুল, সভাপতি আব্দুল্লাহ আল-মামুন।


এ ক্যটাগরির আরো খবর..