× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

করোনা আক্রান্ত শার্শার নারী চিকিৎসক ও তার ছেলে সুস্থ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মে, ২০২০
করোনা আক্রান্ত নারী চিকিৎসক সুস্থ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় করোনা আক্রান্ত নারী চিকিৎসক ও তার ছেলে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে।
বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী তার বাড়িতে গিয়ে  ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান।
২২ এপ্রিল তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের রিপোর্ট অনুযায়ী নিয়তি বড়াল নামের ওই চিকিৎসকের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী বুধবার এ তথ্য জানান।
আক্রান্ত ওই নারী চিকিৎসক নিয়তি বড়াল শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি বর্তমানে উপজেলার লক্ষণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। তার বাড়ি শার্শা সদরের কামারবাড়ি। ওই নারী চিকিৎসক বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থকেন্দ্রে ভারত ফেরতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত ছিলেন বলে জানান তিনি।
নিয়তি বড়াল তার সুস্থ্য হওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, “এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।এক্ষেত্রে  সিস্টেমেটিক ট্রিটমেন নিতে হবে। যখন যে সমস্যা হবে, জানাতে হবে,ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।নিয়ম মেনে ঘরে থেকেই সুস্থ্য হওয়া সম্ভব। আমার ছেলে সনদ কুমারও আক্রান্ত ছিল কিন্তু মহান সৃষ্টিকর্তার অপার করুণায় সে আমার আগেই সুস্থ্য হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..