স্বপরিবারে করোনা আক্রান্ত কোয়েল মল্লিক

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক টুইটের পোস্ট করেন ‘বাবা-মা, আমি ও আমার স্বামী নিসপাল সিং করোনা আক্রান্ত’।

কোয়েলের বাবা খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন হয়ে বলেন, সদ্য মা হয়েছেন কোয়েল। বাড়িতে রয়েছে তাদের আড়াই মাসের সন্তান। যদিও সব ঠিক হয়ে যাবে তবুও একটু চিন্তা তো হয়ই।

করোনা আক্রান্ত কোয়েল

এদিকে রঞ্জিত মল্লিক আরো বলেন, ‘আমরা একদম সুস্থ রয়েছি । চিন্তার কোনো কারণ নেই। করোনা হলেই যে ভয় পেতে হবে, তেমনটা নয়। তবে এই সময় সচেতন থাকা খুব জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো সব নিয়ম মেনে চলতে হবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই মুহূর্তে কোয়েল বালিগঞ্জের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং সে পুরোপুরি সুস্থ। আপাতত তার মা-বাবা অর্থাৎ কোয়েলের শ্বশুর-শাশুড়িই তাদের আদুরে নাতির দেখভাল করছেন। কারণ তাদেরও রিপোর্ট নেগেটিভ এসেছে।

মল্লিক পরিবারে করোনার হানার খবরে উদ্বিগ্ন টালিপাড়ার তারকা থেকে শুরু করে ভক্তরা।

এ বিষয়ে কোয়েল বলেন, মনের জোরটাই আসল। অকারণ ভয় পেলে হবে না। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমরা সকলেই সুস্থ হয়ে যাবো।’ সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।