মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ ঢাকার খিলগাঁও থানার মধ্য বাসাবোতে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১৫ কাঠা জমির ওপর পাঁচ তলা ভিত্তিপ্রস্তরের ওপর তিন তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর-রহমান, অতিরিক্ত সচিব শেখ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ ছালাহ উদ্দিন চৌধুরী, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মইনুল হক আনছারী, তত্তাবধায়ক প্রকৌশলী কাজী মোঃ ফিরোজ হাসানসহ ঢাকা জেলার মুক্তিযোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ৩ দশমিক ২০ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের ফলে ঢাকা জেলার মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে। এ ভবন বীর মুক্তিযোদ্ধাগণ ব্যবহার করবেন। এখানে একটি পাঠাগারও নির্মাণ করা হবে।

উল্লেখ্য, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় দেশের ৫৯টি জেলায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে ও চারটি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।