× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

কমলাপুর থেকে গলিত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর কমলাপুরের একটি বহুতল ভবনের লিফটের নিচ থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বিশ্বাস টাওয়ারের লিফটের নিচ থেকে আজ মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীর আলম চৌধুরীর (৭০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের বাসিন্দা ছিলেন। তিনি নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

স্থানীয়রা জানান, দক্ষিণ কমলাপুরের ১৫২/১৫৭/এ বিশ্বাস টাওয়ারের লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এরপর লোকজন জড়ো হতে থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গিয়ে লিফটের নিচ থেকে জাহাঙ্গীর আলম চৌধুরীর লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর আলম সোমবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। তিনি ব্যবসা করতেন।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, লিফটের নিচে তিনি কীভাবে গেলেন, তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..