× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

কমলগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান এলাকা থেকে শ্রীমঙ্গল থানার একটি হত্যা মামলার পলাতক আসামী রতন মিয়া (২৮)কে গত শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টায় আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আটককৃত রতন মিয়া শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর গ্রামের ফজির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা রয়েছে।

সে দীর্ঘ এক মাস পলাতক থাকার পর শুক্রবার রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে এএসআই আয়েছ মাহমুদ, আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান এলাকা থেকে পলাতক রতন মিয়াকে আটক করা হয়। আটককৃত রতন মিয়ার নামে শ্রীমঙ্গল থানায় পারভেজ হত্যা মামলাসহ ৫ টি মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..