× Banner
সর্বশেষ
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির ভারতে কেন গণঅভ্যুত্থানে সরকার পতনের নজির নেই? ৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ ২৭ জুলাই (১০ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২৭ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কমলগঞ্জে বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড এর উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার):  “বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৪০তম জাতীয় অলিম্পিয়াড-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে মেলার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শামছুন্নাহার পারভীন, একাডেমিক সুপারভাইজার মৌসুমি পাল চৌধুরী প্রমুখ। মেলায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষ্টল বসেছিল।


এ ক্যটাগরির আরো খবর..