× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কমলগঞ্জে নয় বছরের শিশুকে অমানবিক অত্যাচার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের নিত্যানন্দপুর চতুর্থ শ্রেণির ছাত্রকে মারধর ও খুটির সাথে বেধে রাখার অভিযোগ করলেন তার বাবা। মালিককে জিজ্ঞেস না করে ঝাড়ের নিচ থেকে পড়ে থাকা একটি বাঁশ নেওয়ার অভিযোগে তার উপর এই অমানুষিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের পর উল্টো মা বাবাসহ শিশুর উপর ছাগল চুরির অপরাধে ইউনিয়ন আদালতে অভিযোগ করে নির্যাতনকারীরা। গত শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘটনাটি ঘটে শমশেরনগর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে। বৃহস্পতিবার 

দুপুরে নিত্যানন্দপুর গ্রামের সিএনজি অটোরিক্সা চালক দেলওয়ার হোসেন বলেন, তার ছেলে হাবিবুর রহমান (৯) ব্র্যাক পরিচালিত একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে ছিটকা জাল তৈরীতে একটি চিকন টেটুয়া (স্থানীয় একটি বাঁশ) আনতে পাশের বাড়ির আলতা মিয়ার বাড়িতে যায়। বাড়ির লোকজনকে জিজ্ঞেস না করেই চতুর্থ শ্রেণির ছাত্র হাবিবুর আলতা মিয়ার বাড়ির বাঁশ ঝাড়ের নিচে পড়ে থাকা একটি টেটুয়া বাঁশ নিয়ে আসে। এ অপরাধে আলতা মিয়ার ছেলে রাজু, আমিন ও মেয়ে হেলেন ও মিলন শিশুটিকে কিল ঘুষি মেরে ঘরের বারান্দার খুটির সাথে দঁড়ি দিয়ে বেধে রাখে। ঘটনার খবর পেয়ে শিশুর মা ও দাদী তাকে ছাড়িয়ে আনতে গেলে রাজু আমিনরা শিশুটিকে ছেড়ে দেয়নি। 

পরবর্তীতে শমশেরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য তাজুদ আলী শিশুটির দঁড়ি খোলে ছাড়িয়ে আনেন। ইউপি সদস্য এ ঘটনার সামাজিক বৈঠক করে সমাধান করার কথা বলেছিলেন। শিশুটির বাবা দেলওয়ার হোসেন আরও বলেন, তিনি ইউপি সদস্যের সামাজিক বিচারের অপেক্ষা করে থানায় কোন অভিযোগ করেননি। শনিবার জমির সবজি ক্ষেত নষ্ট করায় আমিনদের একটি ছাগল আটকিয়ে খোয়াড়ে দিতে চাইলে আমিন ও রাজুরা শিশুটি ও তার বাবা মাকে ছাগল চুরির অভিযোগ তুলে শমশেরনগর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একটি অভিযোগ করেছেন। 

ঘটনা সম্পর্কে বৃহস্পতিবার অভিযুক্ত আমিন আলী বলেন, বাঁশ চুরির দায়ে শিশু হাবিবকে বেধে রাখা হয়েছিল। তবে তাকে কেউ প্রহার করেনি। আমিন আরও বলেন, শিশুটির উপর গ্রামে অনেক অভিযোগও রয়েছে। তাছাড়া এ ঘটনার পর শিশুর বাবা দেলওয়ার তাদের (আমিনদের) একটি ছাগল চুরি করে নেয়। সে জন্য তারা ইউনিয়ন পরিষদের আদালতে একটি অভিযোগ করা হয়েছে। তবে শমশেরনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য তাজুদ আলী বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুটির সাথে বাঁধা অবস্থা থেকে শিশুটিকে ছাড়িয়ে আনেন। শিশুটির সবজি ক্ষেত নষ্ট করায় আমিন আলীর ছাগল খোয়াড়ে দিতে চেয়েছিলেন শিশুর বাবা দেলওয়ার বলেও ইউপি সদস্য জানান।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, শিশু হাবিবকে বেধে রাখার ও ছাগল দ্বারা সবজি ক্ষেত বিনষ্ট করায় ছাগল আটকিয়ে রাখার বিষয়ে সিএনজি অটোরিক্সা চালক দেলওয়ার মৌখিকভাবে তাকে অবহিত করেছিলেন। ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ আরও জানান, আমিন আলী ছাগল চুরির অভিযোগ করে ইউনিয়ন আদালতে একটি অভিযোগ দিয়েছেনও। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মতিউর রহমান বলেন, এ ধরনের কোন অভিযোগ তিনি পাননি। তবে অভিযোগ হলে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..