× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কমলগঞ্জে নানা আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্টান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুলাই) কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়িতে ৯দিন ব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার আয়োজন করেছে রথযাত্রা উদযাপন পরিষদ, কমলগঞ্জ। ৯ দিনব্যাপী অনুষ্টানের মধ্যে রয়েছে মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ, আরতি কীর্তন, সন্ধ্যা আরতি। এছাড়া প্রথম দিন ধর্মীয় আলোচনা সভা ও শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিলো। শেষের দিন উল্টো রথযাত্রা অনুষ্টিত হবে।

বৃহস্পতিবার রথযাত্রার প্রথম দিনে পূজার্চনার পরে শুরু হয় রথযাত্রার আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাসিক শ্রীগৌরবাণী সম্পাদক এডভোকেট কিশোরী পদ দেব (শ্যামল)।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মোহন চন্দ্র দেব। আলোচনা শেষে বিকাল ৪টায় জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নানা উপচারে সাজিয়ে বের হয় রথ। রথযাত্রা উৎসবের শুভ সুচনা করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। জগন্নাথ দেবের রথযাত্রাটি কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ি থেকে বের হয়ে ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ি এসে শেষ হয়।

এদিকে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য দামোদর মন্দির ও পতনঊষার রাধামাধব সেবাশ্রম থেকে বৃহস্পতিবার বিকাল ৫টায় পৃথক দুটি রথযাত্রা বের হয়। রথযাত্রাটি রথেরটিলা মাঠ প্রদক্ষিণ করে স্ব স্ব মন্দিরে ফিরে যায়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শত শত নারী পুরুষ এতে অংশ নেন। এদিকে শমশেরনগর কালীবাড়ি থেকেও রথযাত্রা শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কমলঞ্জ উপজেলার মাধবপুর, আদমপুর, আলীনগর, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে রথযাত্রা শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। আটদিন পর আগামী ১২ জুলাই জগন্নাথদেবেরে উল্টো রথযাত্রা অনুষ্টিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..