× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ মে, ২০২৩
sheikh hasina

কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। এটি কমনওয়েলথভূক্ত সব দেশের সরকার প্রধানদের একটি দ্বিবার্ষিক সম্মেলন।

শুক্রবার (৫ মে) বিকেল ৩টায় লন্ডনের কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউজে এই শীর্ষ সম্মেলনে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজা তৃতীয় চার্লস কমনওয়েলথভুক্ত সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত সরাসরি মতবিনিময় করবেন।

এছাড়া কমনওয়েলথ নেতাদের আলোচনা প্রধান সম্মেলন কক্ষে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমনওয়েথ সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।

পরে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্কিংহাম প্রাসাদে রাজার অভিষেক অনুষ্ঠানে আসা সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ অনুষ্ঠানে কমনওয়েথভুক্ত দেশগুলোর নেতারা একত্রিত হবেন।

৬ মে অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। ৬ মে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান হবে।

উল্লেখ্য, জাপানে ৪ দিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা ফিরবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..