× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

“কভিডের কারনেই নিয়োগ; আক্রান্ত ব্যক্তির সুরক্ষায় পিছুপা হবেন না” -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
কভিড আক্রান্ত ব্যক্তির সুরক্ষা

“কভিডের কারনেই আপনাদের নিয়োগ দেয়া হয়েছে।সেই অর্থে এই কভিড আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে।কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোন ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছুপা হবেন না।আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দিবেন।” বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি সদ্য যোগদানকৃত চিকিৎসকদের উদ্দেশ্যে।

আজ ১৩ মে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীস্ত বিসিপিএস ভবনের অডিটোরিয়ামে ৩৯ তম বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে নতুন করে ২ হাজার চিকিৎসকের পদায়ন শেষে অরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার কারনের কর্মশালায় ৪০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।

মাত্র ১০ দিনের মধ্যেই এই নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান,”গত ২৫ এপ্রিল ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিকট চিঠি দেয়া হলে ৭ মে,২০২০ সেই নিয়োগের তালিকা আমাদের হাতে আসে।মাত্র ১০-১২ দিনেই এত বড় নিয়োগ একটি বিরল ঘটনা।খুব শীঘ্রই আমাদের আরো বেশকিছু টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।এসব নিয়োগ হলে দেশের স্বাস্থ্যসেবার মান নিঃসন্দেহে আরো বৃদ্ধি পাবে।”

কভিডের মহামারীতে এত দ্রুত এত বিরাট সংখ্যক চিকিৎসক নিয়োগে দ্রুত অনুমোদন করায় মন্ত্রী তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর,নিউরো সার্জন বিশেষজ্ঞ ও বিসিপিএস এর সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ,স্বাস্থ্যসেবা শাখার অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনাসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় নবাগত চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. আর রাফি তামজীদ ও ডা. নাজিয়া হাসান জিনা।


এ ক্যটাগরির আরো খবর..