× Banner
সর্বশেষ
আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী

মেহেরপুরে কবুতর উড়ানো প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতররণ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
কবুতর উড়ানো প্রতিযোগীতা

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর হাই ফ্লাইয়ার পিজিয়ন ফ্যান ক্লাবের উদ্যোগে ৯০ দিন শীতকালীন কবুতর উড়ানো প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

  আজ দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা হাই ফ্লাইয়ার পিজিয়ন ফ্যান ক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর শাকিল ইভান রাব্বি। প্রধান অতিথি ছিলেন খুলনা পুলিশ সুপার(পিটিসি) ইমামুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, কেন্দ্রীয় হাই ফ্লাইয়ার পিজিয়ন ফ্যান ক্লাবের উপদেষ্টা ওস্তদ হুমায়ুন কবির,সহ-সভাপতি নাজমুস সাদাত সিদ্দীকী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা চয়ন সিটি ক্লাবের উপদেষ্টা আলতাব হোসেন, কুমিল্লার সভাপতি নুর এ আলম, চট্টগ্রামের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

মেহেরপুরে ৯০ দিন শীতকালীন কবুতর উড়ানো প্রতিযোগীতায় ৮ জনকে পুরস্কৃত করা হয়। ১০ ঘন্টা ৫০ মিনিট কবুতর উড়িয়ে প্রথম হয়েছেন জিহাদ হোসেন। ৯ ঘন্টা ৫৮মিনিট উড়িয়ে ২য় হয়েছেন আসফাক আযম। ৭ ঘন্টা ৫০ মিনিট উড়িয়ে ৩য় হয়েছেন কাউন্সিলর সৈয়দ মুঞ্জুরল কবীর রিপন।এ সময় সেখানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম হাই ফ্লাইয়ার পিজিয়ন ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক আসিফ চৌধুরী,ফরিদপুরের সভাপতি রন্টি মুন্সী,খুলনা ফুলতলার সভাপতি মফিজুল ইসলাম, কুষ্টিয়ার সভাপতি রফিকুল ইসলাম,বরিশালের প্রদীপ ও রুবেলসহ দেশের বিভিন্ন জেলার কবুতর প্রেমিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..