× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

কবি সিকান্দার আবু জাফরের ৯৮ তম জন্মজয়ন্তি উপলক্ষে মাস ব্যাপি নগ্ন নৃত্য আর রমরমা জুয়ার উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ কবি সিকান্দার আবু জাফরের ৯৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ রবিবার থেকে শুরু হলো তার গ্রামের বাড়ি তালার তেতুলিয়ায় মাস ব্যাপি আনন্দ মেলা। আর এই মেলাটি ঘিরে তৈরি হয়েছে নগ্ন নৃত্য জুয়া আর পুতুল নাচের মতো ভয়াবহ সামাজিক অপরাধের অন্যতম স্পট। এ মেলা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালা-কলারোয়া-১ আসনের সংসদ মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আলতাফ হোসেন, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন উপস্থিত থেকে সামাজিক অবক্ষয়ের অন্যতম নগ্ন নিত্য, জুয়া, ওপেন লটারী, হাউজিং, ওয়ানটেন মাসব্যাপি অনুমদোন দেবেন। এতে করে তালার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশা করেছেন সুধিজন।

এলাকার সুস্থ্য ধারার সাংস্কৃতিক ও সাহিত্যিকরা এ প্রতিবেদককে জানিয়েছেন, বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক কবি সিকান্দার আবু জাফরকে বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই হেয় করে উপস্থাপন করা হচ্ছে। কেননা তারই জন্ম বার্ষিকি উপলক্ষে মাস ব্যাপিয়ে নগ্ন নিত্য আয়োজন করছে সাতক্ষীরা জেলা প্রশাসন। ফলে এ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি নারীর সমভ্রমহানীর আশঙ্কা করছে সচেতন মহল।

উল্লেখ্য গতবছর একই স্থলে কবির জন্মবার্ষিকি উপলক্ষে নগ্ন নিত্য আর জুয়ার আসরের স্বচিত্র প্রতিবেদন সাংবাদিকরা প্রকাশ করলে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলা প্রঙ্গনে অভিযান চালিয়ে নগ্ন নিত্য পরিচালনা ও জুয়াড়িদের আটক পূর্বক ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করে। কিন্তু আবারও মেলা উদ্বোধনের আগেই নগ্ন নিত্য আর জুয়ার রমরমা আসরের মঞ্চ তৈরি করা হয়েছে। উল্লেখ্য আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে নগ্ন নিত্য আর রমরমা জুয়ার পর্দা ওঠাবেন আমাদেরই পার্লামেন্টের মাননীয় সংসদ সদস্য। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মাদ মোহিউদ্দীন ও এমপি মোস্তফা লুৎফূল্লাহ জানিয়েছেন, কোন প্রকার নগ্ন নিত্য ও জুয়া এই মেলায় চলবে না।


এ ক্যটাগরির আরো খবর..