× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

নিউজ ডেস্ক

কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন পরিবেশমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কবি মনিরুজ্জামান বাদলের ‘জীবনের বিভূষা’, ‘জোছনায় বৃষ্টি’ এবং ‘লোহার শিকল’ শীর্ষক তিনটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

আজ একুশে বই মেলায় বই তিনটির মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, বই জ্ঞানের আলো জ্বালায়, সত্য-মিথ্যার প্রভেদ বুঝায় এবং কুসংস্কার ও সমাজের অবক্ষয় হতে রক্ষা করে। তিনি বলেন, মনিরুজ্জামান বাদলের মতো শিক্ষিত মানুষদের আরো বেশি করে লিখতে হবে, তবেই দেশের মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, সুনিপুণ শব্দ ব্যবহারের নিজস্ব ভিন্নতা ও গতিশীল অথচ সহজবোধ্য বর্ণনা এবং অন্তরের শক্তিশালী আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশের কারণে তার কাব্যগ্রন্থগুলো হয়ে ওঠে সুপাঠ্য। কাব্যগ্রন্থগুলোতে রূপক ও উপমার শৈল্পিক ব্যবহার পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, কবি মনিরুজ্জামান বাদলের কাব্যগ্রন্থগুলো প্রকাশ করেছে অয়ন প্রকাশন।


এ ক্যটাগরির আরো খবর..