× Banner
সর্বশেষ
তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন

কবি কাজী হায়াত ছিলেন আলোকিত সত্য মানুষ

admin
হালনাগাদ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  জ্ঞান ও সাহিত্য চর্চায় কাজী হায়াত মাহমুদের লেখনী ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। আধ্যাত্মিক জগতে তার বিচরণ ছিল। তিনি ছিলেন একজন আলোকিত সত্য মানুষ। বললেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ শনিবার রংপুরের পীরগঞ্জে সাধক কবি কাজী হায়াৎ মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় জাতীয় সংসদের স্পিকার এসব কথা বলেন।

এসময় স্পিকার আরও বলেন, অষ্টাদশ শতাব্দীতে তথ্য প্রযুক্তিহীন নিভৃত পল্লীতে ক্ষণজন্মা সাধক কবি হায়াতের সৃজনশীল কর্ম সমাজের নৈতিকতা বোধকে জাগ্রত করেছে।

তার সাহিত্য ও আধ্যাত্মিক কর্ম নিয়ে গবেষণা করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আধ্যাত্মিক সাধক কবি হায়াত মাহমুদ ছিলেন একজন দার্শনিক। তার দর্শনের প্রতিফলন আজকের এই আলোকিত ঝাড়বিশলা। এই দর্শন ছড়িয়ে দিতে হবে বাংলার প্রতিটি প্রান্তে।

রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পৌর মেয়র আবু সালেহ, মো.তাজিমুল ইসলাম শামীম।

এর আগে ড. শিরীন শারমিন ভেণ্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..