× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

ধামইরহাটে কবি এস.এম আব্দুর রউফের লেখা পাঠ্যসুচিতে অন্তর্ভূক্তি শীর্ষক আলোচনা সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২০
কবি এস.এম আব্দুর রউফ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  ধামইরহাট সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক কবি এস.এম আব্দুর রউফের লেখা পাঠ্যসুচিতে অন্তর্ভূক্ত করা হোক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ বিকেল সাড়ে ৪ টায় আমবাটি মোড়ে বন্ধু বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে পাটিচরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক যামিনী কান্ত মন্ডল, বিশেষ অতিথি ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রদর্শক তোজাম্মেল হক, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীম হোসেন, নওগাঁ সাহিত্য পরিষদের কবি ও গীতিকার সাংবাদিক মারিয়া আজাদ, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান ও গৃহ শিক্ষক আফাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ কবি এস.এম আব্দুর রউফের লেখা পাঠ্যবইয়ে অন্তর্ভূুক্তির দাবী জানান।

এ সময় মুজিব বর্ষ উপলক্ষে মুজিব কেন্দ্রিক গানের মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় শিল্পী গীতিকার ও সুরকার লুৎফর রহমান, শিল্পী মো. আবু হেনা, এমদাদুল হক ইমন, জান্নাতুন নাইমা, ফারিহা ফৌজিয়া জোবাইদা খানম ও জারিন, মাস্টার বিমল, মেহেদী মাসুদ জুয়েল ও মো সুইট বাবু মুজিব কেন্দ্রিক গান পরিবেশন করেন। আলোচনা সভা ও মুজিব কেন্দ্রিক গানের মহড়া উপস্থাপন করেন দেওয়ান মো. বাদল ও ওয়ারেছ আলী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী, শিক্ষক-সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..