× Banner
সর্বশেষ
বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

কপালে টিপ পরা নিয়ে লাঞ্চিতের অভিযোগে পুলিশ কনস্টেবল বরখাস্ত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
পুলিশ কনস্টেবল বরখাস্ত

কপালে টিপ পরা নিয়ে কলেজ শিক্ষিকাকে লাঞ্চিতের অভিযোগে পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার (০৪ এপ্রিল) বিকেল ৫টায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক শিক্ষিকা শনিবার অভিযোগ করেন, তেজগাঁও এলাকায় পুলিশের ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তি তাকে উত্ত্যক্ত করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি নিয়ে তদন্তে নামে পুলিশ।

কলেজ শিক্ষিকার অভিযোগ-শনিবার সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী,লম্বা দাড়িওয়ালা একজন ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন আমাকে কটূক্তি করেন। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় তিনি আরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি আমার গায়ের ওপর মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি পিছিয়ে গেলেও তার পায়ে আঘাত লাগে। বাইকটির নম্বর ১৩৩৯৭০ হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্তের স্বার্থে নাকি তদন্তে দোষী হওয়ার কারণে—জানতে চাইলে তিনি বলেন, সংবাদমাধ্যমে খবরটি যেভাবে আসছে, তাতে পুলিশের তদন্ত নিয়ে শতভাগ বিশ্বাসযোগ্যতা যাতে থাকে এবং গাফিলতির অভিযোগ না ওঠে সেজন্য ওই অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..