× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কথার বরখেলাপ করেছে সরকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী অভিযোগ করেছেন, তার জোটের নেতাদের এবং সাংবাদিকদের হেলিকপ্টারে করে সাতক্ষীরায় সমাবেশে যোগ দিতে বাধা দিয়েছে। এতে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির যে নিশ্চয়তা দিয়েছিল সেই কথার বরখেলাপ করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী বলেন,  এটা নিশ্চিত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার এই জনসভা বন্ধ করার ব্যবস্থা করেছে। আমরা সরকারের এই গণতন্ত্রবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির পরিষ্কার বরখেলাপ।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, আমরা মনে করি, এই ওয়াদা ভঙ্গ সরকারের সদিচ্ছা বহন করে না। কোনোক্রমেই ভবিষ্যতে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের ঘটনা হলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হব। বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এবং এর গুরুত্বপূর্ণ প্রার্থী গোলাম রেজার আয়োজনে সাতক্ষীরায় যুক্তফ্রন্টের জনসভা করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..