কক্সবাজারে র্যাব ও সাথে ডাকাতদের মুখোমুখি গোলাগুলি। ডাকাতদলের ২ সদস্য।
শুক্রবার ২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের দেশিয় অস্ত্র তৈরির কারাখানায় র্যাব অভিযান চালালে এই ঘটনা ঘটে।
এসময় অস্ত্রকারবারি ডাকাতদলের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
এ বিষয়ে র্যাব সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওখান আমাদের অভিযান চলছে। পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের অবস্থান রয়েছে। তারা সেখানে বিভিন্ন দেশিয় অস্ত্র তৈরি করছিল। সেখানে অভিযানে গেলে তারা গুলিবর্ষণ করে। পরিস্থিতি মোকাবেলায় র্যাবও পাল্টা গুলি চালায়।
তিনি আরও বলেন, ডাকত দলের পাশাপাশি সেখানে মাদক ব্যবসায়ীদের অবস্থান রয়েছে। অভিযানকালে অন্য একটি অপরাধচক্র পালিয়ে গেছে। ঘটনার শুরুর দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ডাকাত দল গোলাগুলি করছিল। হতাহতের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযান শেষ হলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছে।