× Banner
সর্বশেষ
দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ

কক্সবাজারে প্রয়াস গ্রূপের ‘পরিচ্ছন্নতা অভিযান’

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

কক্সবাজার: কক্সবাজারের পরিবেশ প্রতিবেশের ভারসম্য রক্ষায় সৈকতে প্লাস্টিকদ্রব্য না ফেলার আহবান এসেছে একদল স্বেচ্ছাসেবকের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান থেকে।

বানিজ্যিক প্রতিষ্ঠান প্রয়াস গ্রূপের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ‘পরিবেশ পরিচ্ছতা অভিযানে’ শতাধিক পরিবেশ স্বেচ্ছাসেবক অংশ নিবেন বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ।

বৃহস্পতিবার শহরের হোটেল সী ওয়ার্ল্ড এর বলরুমে এক সম্মেলনে কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রয়াস গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক রূপক তালুকদার, উপ-মহাব্যবস্থাপক নাঈম ইসলাম, আইন ও পরিচালনা বিভাগের প্রধান রেজাউল আহসান সিকদার।

প্রয়াস গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুত কুমার তালুকদার বলেন ব্যাবসায়িক প্রসারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশের ভারসম্য রক্ষার উদ্দেশ্যে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধায় রয়েল কফি ব্রান্ডের নতুন পন্য ‘কফি স্টিক’ এর মোড়ক উন্মোচন করা হয়। তারকা শিল্পী কর্নিয়ার উপস্থিতিতে পণ্যটি সম্পর্কে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।  শুক্রবার সকালে সৈকত শহরের লাবনী পয়েন্টে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রয়াস গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার।


এ ক্যটাগরির আরো খবর..