× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ার্কার্স পার্টির সঙ্গে অন্যায় করেছে আ. লীগ

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তাঁর দলের সঙ্গে অন্যায় আচরণ করেছে আওয়ামী লীগ, বললেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

আজ রোববার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে ইউপি নির্বাচনে দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে বাদশা এ কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন ‘আমরা আওয়ামী লীগের প্রতিপক্ষ নই। ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের বিকল্প।’

বাদশা বলেন, দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মধ্যে যে হানাহানি ও রক্তারক্তি  হয়েছে, মেম্বার নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রতীক দেওয়া হলে দলটি নিজেরাই হামলা, পাল্টা হামলা করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। তিনি বলেন, এবারের নির্বাচনে সবাই ভোট দিতে পারেননি। ভোটের সময় নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে  সমাবেশে আরো বক্তব্য দেন দলীয় নেতা উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, উপাধ্যক্ষ মইনুল হাসান, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু প্রমুখ।

সমাবেশে নির্বাচনী অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বক্তব্য দেন আবদুর রউফ, অধ্যাপক সাব্বির হোসেন, হিরন্ময় মণ্ডল, প্রফুল্ল মণ্ডল, বিশ্বনাথ মণ্ডল, আশুরা করিম, আনন্দ কুমার দাস,  মেহেরুননেসা প্রমুখ।

সমাবেশে ফজলে হোসেন বাদশা বলেন, ‘২০০১-এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গিয়েছিল। এরপর আওয়ামী লীগ সমাবেশে  গ্রেনেড হামলা হলে  শেখ হাসিনা ১৪ দলের রাজনৈতিক  ঐক্যের প্রস্তাব করেছিলেন। এতে ওয়ার্কার্স পার্টি সাড়া দিয়েছিল।’

ওয়ার্কার্স পার্টি অসাম্প্রদায়িক রাজনীতি করে স্মরণ করিয়ে দিয়ে বাদশা বলেন ‘আওয়ামী লীগকে আত্মঅহমিকার রাজনীতি থেকে সরে আসতে হবে। না হলে জনগণ তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে।’


এ ক্যটাগরির আরো খবর..