× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ওসমান হাদী হত্যার প্রতিবাদে আগৈলঝাড়ায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ওসমান হাদী হত্যার প্রতিবাদে

আগৈলঝাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়। জানাজা শেষে সর্বস্তরের জনতার ব্যানোরে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ও ভেগাই হঅলদার পাবলিক একাডেমীর শিক্ষক, কেন্দ্রীয় মসজিরে পেশ ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা করেছে ফ্যাসিষ্ঠ সরকারের লেকজন। শহীদ হাদীর আদর্শকে বুকে ধারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন জোরদার করতে হবে। একই সঙ্গে শহীদ হাদীর হত্যাকারী ও তাদের সহযোগীদের দ্রæত গ্রেফতার করে শাস্তির দাবি জানায়।###


এ ক্যটাগরির আরো খবর..