× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ আপাতত স্থগিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীদের নাম কবে ঘোষণা করা হবে তা পরবর্তীতে জানানো হবে। ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুর বারী হামিম শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণা করার কথা ছিল। কিন্তু এই কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার তারিখ পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে। বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের কমিটির বৈঠক শেষে জানানো হয় যে, শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জোটের প্রার্থীদের নাম ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলীয় জোট এবার জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এ জোটের বাকি শরিক দলগুলো হচ্ছে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ছিল। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..