নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে জাতিরর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন মুজিববর্ষ উপলক্ষ্যে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক শ্রদ্ধাঞ্জলী অর্পন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মদিন মুজিববর্ষ উপলক্ষ্যে আজ সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মুর্যালে প্রতিকৃতিতে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ বাহুবল আসের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত পাল,সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মুমিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির প্রচার সম্পাদক পবিত্র বনিক,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,সমাজকল্যান সম্পাদক পিন্টু রায়,নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, পৌর কমিটির সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র দেব, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব,শিক্ষক রাখাল চন্দ্র দাশ,শিক্ষক মহিতোষ দাশ,শিক্ষক সুবিনয় পুরকায়স্থ,সুকেশ চক্রবর্ত্তী,রাজীব কুমার রায়,সলিল বরন দাশ,পৃথ্বিশ চক্রবর্ত্তী,বিপুল চক্রবর্ত্তীসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ ।