× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

ঐকমত্য কমিশনের সাথে বাসদ (মার্কসবাদী)-এর আলোচনা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ মে, ২০২৫
ঐকমত্য কমিশনের সাথে বাসদ

জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এল. ডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)-এর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। সবাই মিলে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনা হচ্ছে৷ এটি দ্রুত শুরু করতে ঐকমত্য কমিশন অনুঘটক হিসেবে কাজ করছে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ঐকমত্য তৈরি হয়েছিল তা ধরে রাখতে হবে। সেই ঐক্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীর বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে।

বাসদ (মার্কসবাদী))-এর সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের হয়ে আলোচনায় আরো জয়দীপ ভট্টাচার্য, শফি উদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা ইন্দ্রাণী ভোট সোমা, আসমা আক্তার, নিলুফার ইয়াসমিন শিল্পী, তসলিমা আক্তার, রাশেদ শাহরিয়ার, রাজু আহমেদ, বিটুল তালুকদার ও মশিউর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলো ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত  ৩৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে বাসদ (মার্কসবাদী))-সহ ২৩টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..