× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

এসপি’র স্ত্রী হত্যায় সন্দেহভাজনদের জন্য ইমিগ্রেশনে সতর্কতা জারী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন পাঁচজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালাতে না পারে সে জন্য বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারী করছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।  সন্দেহভাজনরা হলেন- মুসা, রাশেদ, নবী, শাজাহান ও কালু।

পাসপোর্টের মাধ্যমে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে এসপি’র স্ত্রী হত্যায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সে জন্য বহির্গমন ডেক্স অফিসারদের সামনে অপরাধিদের ছবি সেটে দেওয়া হয়েছে। কোন পাসপোর্ট যাত্রীর নামের সাথে অপরাধিদের নাম মিলে গেলে তাদের ছবি ও ঠিকানা যাচাই-বাচাই করে ছাড়া হচ্ছে।

গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে বার্তা পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল মাহমুদ জানান, এসপি বাবুল আক্তার স্যারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার সন্দেহভাজন “পাঁচজন বেনাপোল ইমিগ্রেশন হয়ে যাতে দেশের বাইরে যেতে না পারে, সেজন্য আমরা সর্বদা সতর্কাবস্থায় আছি।


এ ক্যটাগরির আরো খবর..