× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

“এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথেই হাটছে” -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

“সফলভাবে এমডিজি অর্জনের পাশাপাশি বাংলাদেশ এখন এসডিজি লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের দিকে সঠিক পথেই রয়েছে। বাংলাদেশে বর্তমান ক্ষুধামন্দা নেই, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, মানুষের মাথাপিছু আয় এখন ১৮৮৮ মার্কিন ডলার, জিডিপিতে বর্তমান প্রবৃদ্ধি ৮.১৩ শতাংশ। এর পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি ঘটছে। শিশুমৃত্যু হার, মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সেবার মাধ্যমে বর্তমানে দেশে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা চলে গেছে। বর্তমানে দেশের ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ, লিভার সিরোসিস রোগের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ কাজের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন, তাতে এসডিজি লক্ষ্যমাত্রা বাংলাদেশ ২০৩০ সালের বেশ আগেই পৌঁছে যাবে।” বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি

আজ সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘বিশ্ব স্বাস্থ্য সেবায় লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

বিশ^ স্বাস্থ্য উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দের কাছে চারটি মূল বিষয় তুলে ধরে আরো বলেন, “বৈষিক স্বাস্থ্য উন্নয়নে গোটা বিশ্বএক ছাতায় চলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় আরো অগ্রগতি আনতে বিশ্ব নেতৃবৃন্দের ) UHC or Universal Health Courage (L) WHO; Triple Billion Targets (M) Togetherness (N) Healthier World: চারটি বিষয়কে গুরুত্ব দিতে হবে।”

পরে, এই চারটি বিষয়ে সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত তুলে ধরেন ও ব্যাখ্যা করেন এবং স্বাস্থ্যখাতে বাংলাদেশের নানা উদ্যোগ ও অবদানের বিষয়গুলি উল্লেখ করেন।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষা বর্ধনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন নেপালের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী উপেন্দ্র কুমার যাদব,বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি ড. পুনম ক্ষেত্রপালসহ অন্যান্য দেশ থেকে আগত স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, চিকিৎসক, বিভিন্ন সংস্থা প্রধান, বিভিন্ন দেশের সরকারি ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র সাথে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..