× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

বাগআঁচড়ায় ‘এসকেবিকে সম্মিলিত ব্লাড ব্যাংকের যাত্রা শুরু

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
এসকেবিকে সম্মিলিত ব্লাড ব্যাংক

ইছানুর রহমান : শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন  ‘এস কে বি কে সম্মিলিত ব্লাড ব্যাংক’, ‘যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা’ এই স্লোগানে শনিবার সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
জানাযায়, গতকাল ইফতার মাহফিলের মধ্যদিয়ে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও এর কার্যক্রম শুরু হয়েছে আরও আগে।  প্রথমে কার্যক্রম শুরু হয়, বাগআঁচড়া ব্লাড ব্যাংক নামে একটা অনলাইন গ্রুপের মাধ্যমে। যার ফলে অনেক অসুস্থ মানুষকেই তারা রক্ত দিতে সক্ষম হয়েছে। গতকাল তারা সংগঠনটির একটা নাম (এস কে বি কে সম্মিলিত ব্লাড ব্যাংক) এবং লোগো উন্মোচন করেন।
এসময় এমএম কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও আসাদ হলের সভাপতি উজ্জ্বল হোসেনে বলেন, আমাদের সবাইকে নিজ উদ্যোগে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। এসময় তিনি রেডক্রিসেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা ও রাজনৈতিক মতাদার্শ ভুলে ধর্ম,বর্ণ নির্বিশেষ সবাইকে নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহবান করেন। এবং করোনা ভাইরাস সংক্রমণের মোকাবেলায় ঘরে থাকতে অনুরোধ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠনটির পরিচালক সাজু আহমেদ বলেন,  সকল জাত,ধর্ম, রাজনৈতিক মতাদর্শের উর্ধে এই ব্লাড ব্যাংক।  এখানে সবাই রক্ত দান ও প্রয়োজনে রক্ত সংগ্রহ করতে পারবেন।  এসময় তিনি আগমী ১৪ ই জুন সংগঠন টি  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এক বক্তব্যে মেডিকেল টেকনোলজিষ্ট মাসুদ রানা বলেন, নিয়মিত রক্তদান করলে ৮৮ ভাগ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হওয়ার আশংকা মুক্ত থাকা যায়। এবং রক্ত দিলে রক্তে থাকা কোলেস্টেরল কেটে বের হয়ে যায়।  যার ফলে রক্তে অণুচক্রিকা বৃদ্ধি পেয়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিজেকে সুস্থ রাখতে রক্তদান করা একই সাথে মানবতার সেবায় এগিয়ে যাওয়ার শ্রেষ্ঠ উপায় বলে তিনি মনে করেন।
এসময় সাংবাদিক সেলিম আহমেদ তার রক্ত দেওয়ার পরবর্তী অনুভূতি প্রকাশ করে বলেন, আমি এখন অপেক্ষা করি তিন মাস কখন হবে? আবারও রক্ত দেব। নিজেকে সুস্থ রাখা ও নিরুপায় অসহায় মানুষ কে রক্ত দেওয়াই উদ্দেশ্য।  সবাই জীবনে একবার হলেও রক্ত দেওয়ার পরবর্তী সময়টা উপভোগ করুন। দেখবেন আপনিও বার বার রক্ত দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন, সংগঠনটির পরিচালনা কমিটির সদস্য মেহেদী হাসান,  জাহিদ হাসান, সাইফুজ্জামান, হাবিবুর রহমান, সাইদুর রহমান,  বাপ্পিকা ইসলাম,  রনি তালুকদার, আলী হোসেন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..