× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

এসকে সিনহার ভাই অনন্ত সিনহার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

admin
হালনাগাদ: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি  সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১ অক্টোবর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩০ লাখ টাকায়) দিয়ে বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এর আগে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুই ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়ে এসকে সিনহার ব্যাংক এ্যাকাউন্টে দেয়ার অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..