× Banner
সর্বশেষ
আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এলিট ফোর্স কমান্ডার কাদরির ফাঁসি কার্যকর পাকিস্তানে

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের এলিট ফোর্স কমান্ডার মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের প্রাক্তন গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে। সোমবার ভোরে আদিয়ালা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।

২০১১ সালের ৪ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে ইসলামাবাদের কোহসার মার্কেটে ২৮টি গুলি করে তাসিরকে হত্যা করেন কাদরি । ওই বছরের ১ অক্টোবর কাদরির মৃত্যুদণ্ডের রায় দেয় দেশটির একটি আদালত। পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করলে তাও প্রত্যাখাত হয়। কাদরির দাবি, দেশটির ব্লাসফেমি আইনের সমালোচনা করায় তিসারকে তিনি হত্যা করেছেন।

স্থানীয় পুলিশের শীর্ষ কর্মকর্তা সাজ্জিদ গোন্ডাল বার্তা সংস্থা এএফপিকে জানান, সোমবার ভোর সাড়ে ৪টায় আদিয়ালিয়া কারাগারে কাদরির ফাঁসি কার্যকর হয়েছে। এক কারা কর্মকর্তাও ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুমতাজ কাদরির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কঠোর নিরাপত্তায় কারাগার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কাদরি শেষ সাক্ষাত করেন।


এ ক্যটাগরির আরো খবর..