মোঃ ইসরাফিল আলম এমপির মায়ের মৃত্যু

মোঃ ইসরাফিল আলম এমপির মায়ের মৃত্যু

নওগাঁ-৬ আসনেরর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইসরাফিল আলমের মা এছেদা রহমান ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, চার মেয়ে, নাতি নাতনীসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ২:৪৪ মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। করোনা রিপোর্টে নেগেটিভ ছিলেন। দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।

ইসরাফিল আলম ফেইসবুকের মাধ্যমে জানান, আমার মা হৃদরোগ-কিডনীরোগ-ডায়াবেটিকস ও নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ও এই পৃথিবীর সবকিছু ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। তিনি অত্যন্ত পরহেজগার, পর্দাশীল, মানবদরদী ও দানশীল ছিলেন। বাসায় কোন মেহমান এসে না খেয়ে চলে গেলে খুব কস্ট পেতেন। তিনি একজন আদর্শ মুসলমান নারীর প্রতিকৃত। আল্লাহপাক যেন তাকে জান্নাত নসিব করেন এ জন্য আপনারা সকলেই দোয়া করবেন।

আজ রবিবার বাদ জোহর নওগাঁ রানীনগর ঝিনা গ্রামে নিজ বাড়ীতে জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করতে অনুরোধ করা হয়েছে।

মমতাময়ী মায়ের মৃত্যুতে দি নিউজ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছেন দিনিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।