× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

এমপি সেজে প্রতারণা করতে গিয়ে আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য পরিচয় দিয়ে ঢাকার পল্লীবিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের কাছে তদবির করতে গিয়ে ধরা পড়েছেন এক প্রতারক। তার নাম মো. বাবুল সরদার চাখারী। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক বাবুল সরদার বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে। পল্লী বিদ্যুতের কর্মকর্তরা তাকে আটক করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন জানান, সকালে তার দপ্তরে মুজিব কোর্ট পরিহিত অবস্থায় এক ব্যক্তি দেখা করতে আসেন। এসময় তিনি নিজেকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস হিসেবে পরিচয় দেন। ওই ব্যক্তির ভিজিটিং কার্ডে তার নিজের ছবি থাকলেও নাম রয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির। কথোপকথনের একপর্যায়ে মুন্নু সিরামিকসের ৫ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকার বকেয়া বিল মওকুফের কথা বলেন।

তার কথা ও আচরণে সন্দেহ হলে পল্লীবিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান তার কক্ষ থেকে বেরিয়ে এসে মুঠোফোনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির সঙ্গে যোগযোগ করেন। এ সময় প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে এমপি ইউনুসের পরামর্শে বাবুলকে আটক করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি বলেন, সকালে পল্লীবিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান ফোন দিয়ে ঘটনাটি জানান। আমি প্রতারককে আইনের হাতে তুলে দিতে বলেছি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল হক জানান, পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের দপ্তর থেকে ফোন পেয়ে পুলিশ পাঠান। প্রতারণার অভিযোগে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তার নাম মো. বাবুল সরদার চাখারী বলে জানা গেছে। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..