× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

এবারো ৭ অ্যাথলেট রিও থেকে ফিরছেন খালি হাতে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ এবারেও রিও থেকে খালি হাতে ফিরলেন ৭ অ্যাথলেট। পদক অর্জন নয়, বাংলাদেশের অলিম্পিক মিশন সব সময়ই সীমাবদ্ধ থাকে শুধুমাত্র অংশগ্রহণের মধ্যেই। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। বাংলাদেশের ৭ অ্যাথলেট এবারো রিও থেকে ফিরছেন খালি হাতে।

বিশেষ বিবেচনায় নয়, সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে ইতিহাস সৃষ্টি করা বাংলাদেশের গলফার সিদ্দিকুরও অন্য সব প্রতিযোগীর মতোই করেছেন হতাশ। আর, শ্যুটিংয়ে বাকি, সাঁতারে সাগর-সোনিয়া, স্প্রিন্টে মেজবাহ-শিরিন ও আর্চারিতে শ্যামলীরাও সীমাবদ্ধ ছিলেন অভিজ্ঞতা অর্জনের মধ্যেই।

বাংলাদেশের অলিম্পিকে অংশগ্রহণটা নতুন কিছু নয়। ১৯৮৪ সাল থেকেই বিশেষ বিবেচনার বদৌলতে এই সুযোগটা পেয়ে আসছে বাংলাদেশের অ্যাথলেটরা। তবে, পদক জয়তো দুরের কথা সামান্য প্রতিদ্বন্দ্বিতার ইমেজ ফুটিয়ে তুলতে ব্যর্থ এ দেশের প্রতিযোগীরা। এবারের রিও অলিম্পিকেও সেই ধারাবাহিকতার ব্যতিক্রম ঘটেনি।

এবারের অলিম্পিকের মার্চ পাস্টে দেশের পতাকার মতো ১৬ কোটি মানুষের স্বপ্নটাও ছিলো সিদ্দিকুর রহমানের হাতে। গলফে অলিম্পিক র‌্যাংকিংয়ের ৫৬ তম হওয়ায় সুযোগ পেয়েছিলেন সরাসরি রিও’তে খেলার। কিন্তু, ইভেন্ট শেষে ৬০ জনের মধ্যে ৫৮ তম থেকেই তাকে শেষ করতে হয়েছে এবারের আসর।

ব্যর্থতার মিছিলে আরো একটি নাম শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। নিজের প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইয়ে ৬২১ দশমিক ২ স্কোর গড়ে ৫০ জনে হয়েছেন ২৫ তম। নিজের সেরা স্কোর ৬২৪ দশমিক ৮ও স্পর্শ করতে পারেনি বাকি।

নারীদের আর্চারীতে শ্যামলী রায়ও ধরে রাখেন ব্যর্থতার ধারা। রিকার্ভ বো ইভেন্টে প্রথমে ৬৪ জন প্রতিযোগীর মাঝে ৬০০ পয়েন্ট নিয়ে হন ৫৩ তম। এরপর, সেরা ৩২ এ যাবার লড়াইয়ে মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্টে হেরে শোচনীয়ভাবে ধরাশায়ী হন শ্যামলী।

পুরুষদের সাঁতারে নিজের প্রিয় ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে নিজের সেরা টাইমিংটাই করেছেন মাহফিজুর রহমান সাগর। আগের সেরা টাইমিং ২৩ দশমিক ৯৯ সেকেন্ডকে পেছনে ফেলে এবারের আসরে ২২ দশমিক ৯২ সেকেন্ড টাইমিং করে ৮৫ জন প্রতিযোগীর মধ্যে ৫৪তম হন তিনি।

নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে অবশ্য দারুণ ঝলক দেখিয়েছিলেন বাংলাদেশের সোনিয়া আক্তার। নিজের হিটে হয়েছিলেন তৃতীয়। আর ২৯ দশমিক নয় নয় সেকেন্ড সময় নিয়ে করেছিলেন ক্যারিয়ার সেরা টাইমিংটাও। কিন্তু শেষ পর্যন্ত ৮৮ জনের মাঝে হয়েছেন ৬৯ তম।

অ্যাথলেটিক্স ট্রাকেও সেই একই গল্প। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে এই ইভেন্টে ১২ দশমিক নয় নয় সেকেন্ড সময় নিয়ে ২৪ জনের মধ্যে ১৭ তম হয়েছেন বাংলাদেশের এই দ্রুততম মানবী। যা কিনা তার ক্যারিয়ার সেরা টাইমিংয়ের চেয়েও ১ সেকেন্ড বেশি। আর, পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের প্রাক বাছাইয়ে ১১ দশমিক তিন-চার সেকেন্ড সময় নিয়ে ১৪ তম হন মেজবাহ। যা তার ক্যারিয়ার সেরা টাইমিংয়ের চেয়েও শূন্য দশমিক ৬২ সেকেন্ড বেশি।

অ্যাথলেটদের এই ব্যর্থতার দায়ভার অবশ্য তাদের নয়। অনেকাংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায়ী। আর, সেকারণেই রিওতে যাবার আগেই নিজেদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন আক্ষেপও ছিলো তাদের।


এ ক্যটাগরির আরো খবর..