× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

নিউজ ডেস্ক

এবারের ঈদে ঢাকা ছেড়েছেন এক কোটি দশ লাখ লোক

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০২২
গ্রামমুখী রাজধানীবাসী

প্রতি বছরই ঈদের ছুটিতে রাজধানীর বাসিন্দাদের মধ্যে বড় একটি অংশ গ্রামের বাড়ি যান। গত দুই বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ঈদ উদ্‌যাপনে গ্রামের বাড়ি যেতে পারেনি বেশিরভাগ মানুষ। এবারের ঈদুল ফিতর উদযাপনে ঢাকা ছাড়ছেন প্রায় এক কোটি লোক। বেশির ভাগ লোক ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি গেছেন। আর ঈদের ছুটি পেয়ে বিদেশে গেছেন প্রায় ১০ লাখ লোক।

এছাড়া ছুটি কাটাতে গ্রামের বাড়ি কিংবা বিদেশে যান অনেকে। অনেকেই আবার ঈদের ছুটিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ভ্রমণ করেন।

এবারের ঈদের ছুটি আগে ভাগে শুরু হওয়ায় যানবাহনের ওপর তেমন চাপ পড়েনি। গত ২৮ এপ্রিল থেকেই রাজধানীর ছাড়তে শুরু করেছেন লোকজন। আর এবার রোজা ৩০টি হওয়ার কারণে অনেকেই স্বস্তিতে ঈদযাত্রা করছেন।

আজ সোমবার (২ মে) রোজার শেষ দিনেও অনেকেই ঢাকা ছাড়ছেন।

গত দু’বছর করোনার প্রভাব থাকায় সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তির ছিল না। তবে এবার করোনার প্রভাব কমে যাওয়ায় ঈদ যাত্রায় স্বস্তি মিলেছে।

এবার ঈদে ঠিক কত লোক ঢাকা ছাড়ছেন জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, ঈদে প্রতি বছর বিপুল সংখ্যক লোক ঢাকা ছাড়েন। এবারও ঢাকা ছাড়ছেন। এবার ঈদে প্রায় এক কোটি লোক ঢাকা ছাড়ছেন।

এদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গত ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ নয় হাজার মোবাইল সিম। এর আগের দু’দিন ২৭ ও ২৮ এপ্রিল প্রায় ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। সে হিসেবে শুধু চারদিনেই ৭৩ লাখ সিম ঢাকার বাইরে গেছে।

এদিকে ঢাকা থেকে প্রায় ১০ লাখ লোক ঈদের ছুটি কাটাতে বিদেশে গেছেন। এর মধ্যে প্রায় পাঁচ লাখ লোক ঈদ উপলক্ষে ভারতে গেছেন। এছাড়া দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডেও উল্লেখযোগ্য সংখ্যক লোক ঈদের ছুটি কাটাতে গেছেন।

অনেকে আবার ঈদের ছুটিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে গেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের পছন্দ কক্সবাজার সমুদ্র সৈকত। কেননা গ্রীষ্মকালে অনেকেই স্বস্তির জন্য সৈকতে সময় কাটাতে পছন্দ করেন। সে কারণে ঈদে ঢাকা থেকে অনেকেই কক্সবাজারের সমুদ্র সৈকতকেই বেছে নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..