× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

এবারের ঈদযাত্রা তুলনামূলক ভাবে অতীতের চেয়ে স্বস্তিদায়ক -সেতুমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০২২
ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা, সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা তুলনামূলক ভাবে অতীতের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (০২ মে) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলের কেউ কেউ বলছেন, এবারের ঈদযাত্রা নাকি স্বস্তিদায়ক হয়নি। যাত্রীরা নাকি কষ্ট পেয়েছে, প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোন সময়ের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলে কেউ কেউ কষ্ট পাচ্ছেন, ঈর্ষায় জ্বলছেন। ’

তিনি বলেন, ঈদের আগে গ্রামমুখী বাধ ভাঙা জনস্রোত দেখা গেছে এবার। অনেকেই ঈদ যাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন।

ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনাসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও শৃঙ্খলা বজায় রেখে পরিবহন পরিচালনায় মালিক শ্রমিকদের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।


এ ক্যটাগরির আরো খবর..